Recent

Paschim Medinipur: বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ! নির্মম মারে মৃত্যু পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের, তিন যুবককে গ্রেফতার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আদিবাসী সংগঠনের নেতাও। এলাকার এক যুবকের বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করেছিলেন। আর, তা করতে গিয়েই বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। ওই যুবককে এক চড় কষিয়ে ছিলেন বলেও অভিযোগ। কিন্তু, তার ফল যে এমন মর্মান্তিক হবে, তা বোধহয় কেউই ভাবতে পারেননি! ওই যুবক এবং তাঁর আত্মীয়দের মারে গুরুতর জখম হন বছর ৫৬’র ওই শিক্ষক। শেষ পর্যন্ত মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লক্ষ্মীরাম টুডু নামে ওই শিক্ষকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার শ্রীরামপুর (বাকলসা রামনারায়ণ) এলাকায়! ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশে ৩ জনকে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পাঠানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

লক্ষ্মীরাম টুডু (ছবি- সংগৃহীত):

জানা যায়, জামালচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্মীরাম টুডু। বাড়ি শ্রীরামপুর এলাকায়। অভিযুক্ত যুবকের বাড়িও কাছাকাছি ওই এলাকাতেই। সোমবার সন্ধ্যা নাগাদ ডেবরা ব্লকের শ্রীরামপুর এলাকায় বেপরোয়া বাইক চালানোর ঘটনা নিয়ে অভিযুক্ত ওই যুবকের সঙ্গে বচসায় জড়ান শিক্ষক লক্ষ্মীরাম টুডু। এমনকি, বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করতে গিয়ে ওই যুবককে এক চড়ও মারেন তিনি। এমনটাই জানা যায় স্থানীয় সূত্রে। এরপরই ওই যুবক লোকজন নিয়ে এসে শিক্ষকের উপর চড়াও হয় বলে অভিযোগ। তারপর শুরু হয় দুই পক্ষের মধ্যে মারামারি। আর সেই মারামারিতেই গুরুতর আহত হন লক্ষ্মীরাম। আহত হয় অপর পক্ষের এক যুবকও৷ গুরুতর আহত অবস্থায় শিক্ষককে প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ মৃত্যু হয় লক্ষ্মীরাম টুডুর। ঘটনায় ইতিমধ্যে (মঙ্গলবার সকালে) সুমন ভুঁইয়া, অর্ঘ্য ভুঁইয়া ও রবি ভুঁইয়া নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মেদিনীপুর আদালতেও তোলা হয় মঙ্গলবার দুপুরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। আজ অর্থাৎ বুধবার দুপুরে মেদিনীপুর মেডিক্যালে ময়নাতদন্তের পর ওই শিক্ষকের দেহ এলাকায় পৌঁছলে নতুন করে যাতে উত্তেজনা তৈরি না হয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে পুলিশের তরফে।

Advertisement (বিজ্ঞাপন):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago