Recent

Midnapore: সাতসকালে মাঠের দিকে গিয়ে আর ফিরলেন না, প্রাণ হারালেন হাতির হামলায়! পশ্চিম মেদিনীপুরে জখম এক মহিলাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সাত সকালেই হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির! ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের শোলিডিহা এলাকায়। পুলিশের তরফে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নিমাই ভূঁইয়া। বয়স আনুমানিক ৬৫। বাড়ি শোলিডিহা এলাকাতেই। একটি দলছুট দাঁতালের হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওই দলছুট হাতির হামলায় স্থানীয় এক মহিলাও জখম হয়েছেন বলে জানা গেছে। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

ঘটনা ঘিরে শোকের ছায়া:

বিজ্ঞাপন (Advertisement):

জানা যায়, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে প্রাতঃক্রিয়া সারতে জঙ্গল সংলগ্ন মাঠের দিকে গিয়েছিলেন নিমাই ভূঁইয়া নামে ওই ব্যক্তি। সেই সময়ই দলছুট একটি হাতির সামনে পড়ে যান তিনি। এরপরই শুঁড়ে পেঁচিয়ে হাতিটি তাঁকে আছাড় দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৬৫-র ব্যক্তির! দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আনন্দপুর থানার পুলিশ এবং আড়াবাড়ি রেঞ্জের বনকর্মীরা। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই আরাবাড়ি রেঞ্জের শোলিডিহা সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে ওই দলছুট দাঁতালটি। ঘটনা ঘিরে বনদপ্তরের উপর ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, চব্বিশ ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে মৃত ব্যক্তির পরিবারের হাতে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago