Recruitment

Primary TET: আদালতের নির্দেশ মেনে ‘প্রাইমারি টেট’ পাস চাকরি প্রার্থীদের ‘টেট সার্টিফিকেট’ দেবে পর্ষদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২২ এপ্রিল:কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে, ২০১৪ প্রাইমারি টেট (Primary TET- 2014) পাস এবং প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের টেট সার্টিফিকেট (TET Certificate) দেওয়ার কথা ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। শুক্রবার (২২ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে (www.wbbpe.org) এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পর্ষদ এর পক্ষ থেকে। খুব দ্রুত একটি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

বিজ্ঞপ্তি :

উল্লেখ্য যে, গত ৩ ফেব্রুয়ারি (২০২২), ২০১৪ প্রাইমারি টেট পাস পরীক্ষার্থীদের সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরই পর্ষদ এর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে, যাঁরা বিভিন্ন কারণে এই সার্টিফিকেট নিতে চান না, তাঁদের পরীক্ষার ফিস ফেরত দিয়ে দেবে পর্ষদ। সেজন্য তাঁদের রোল নম্বর সহ পর্ষদের ঠিকানায় স্পিড পোস্টে আবেদন জানানোর কথা বলা হয়েছে। প্রসঙ্গত এও উল্লেখ্য যে, ২০১৪ এর টেট পাস ও প্রশিক্ষিতদের মধ্যে প্রায় ১৩-১৪ হাজার চাকরিপ্রার্থী চলতি নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যে চাকরি পেয়েছেন। এখনও, প্রায় ৬-৭ হাজার ‘নট ইনক্লুডেড’ পরীক্ষার্থী নিয়োগের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে হয়তো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে পর্ষদ টেট সার্টিফিকেট দিয়ে রাখতে চাইছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago