Salboni

Midnapore: প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই ‘বাজিমাত’ শালবনীর সম্ভাব্য কনিষ্ঠতম প্রার্থী সুস্মিতা’র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: আসনটি মহিলা সংরক্ষিত হওয়ায় এসে গিয়েছিল সুযোগ। আর, প্রথম সুযোগেই বাজিমাত! পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সম্ভাব্য কনিষ্ঠতম প্রার্থী ধরা হচ্ছে তাঁকে। বছর ২২’র সেই সুস্মিতা দোলই প্রথমবার নির্বাচনী-যুদ্ধে নেমেই বিনা-প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শালবনীর ৪ নং বাঁকিবাঁধ অঞ্চলের নীচ-কমলা (বা, নীচু-কমলা) গ্রাম পঞ্চায়েত আসন থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কমলা গ্রামের এক নিম্নবিত্ত পরিবারের গৃহবধূ সুস্মিতা।

সুস্মিতা দোলই:

প্রসঙ্গত, ২০১৮-র নির্বাচনে শালবনী ব্লকের ৪নং বাঁকিবাঁধ অঞ্চল (গ্রাম পঞ্চায়েত) এর কমলা গ্রাম পঞ্চায়েত আসন থেকে জয়ী হয়ে ওই অঞ্চলের (গ্রাম পঞ্চায়েতের) প্রধান হয়েছিলেন কৌশিক দোলই। এবার, কমলা গ্রাম পঞ্চায়েত আসনটি দুই ভাগে ভেঙে গিয়েছে; যথাক্রমে- উপর কমলা ও নীচ কমলা নামে। বিদায়ী পঞ্চায়েত সদস্য তথা গ্রাম পঞ্চায়েত প্রধান কৌশিক দোলই উপর কমলা আসন থেকে প্রার্থী হয়েছেন। নীচ কমলা আসনটি মহিলা সংরক্ষিত হওয়ায় প্রার্থী করা হয়েছে সুস্মিতা-কে। জেলার তথা এই ব্লকের অন্যতম কনিষ্ঠ প্রার্থী সুস্মিতা। শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ অবশ্য জানান, “শুধু সুস্মিতা নয়, এবার ২১-২২ বছরের বেশ কয়েকজনকে প্রার্থী করা হয়েছে শালবনীতে।” অন্যদিকে, শালবনী ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই একটি নীচ কমলা। এই আসনে বিজেপি, বাম সহ বিরোধীরা কোন প্রার্থী দিতে পারেনি। সুস্মিতা অবশ্য জানান, “এলাকায় উন্নয়নমূলক সমস্ত কাজই হয়েছে। এলাকার প্রত্যেকটি মানুষ দিদির তথা মুখ্যমন্ত্রীর দেওয়া সামাজিক প্রকল্পের সুবিধাও পেয়েছেন। তাই, বিজেপির তরফে প্রথমে প্রার্থী দেওয়ার কথা ভাবা হলেও, পরে তারা সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে বলেই জানি।” সুস্মিতা এও জানান, স্বামী সহ পরিবারের সদস্যদের সম্মতিতে এবং দলীয় নেতৃত্বের ইচ্ছেতেই তিনি প্রার্থী হয়েছিলেন। আগামী পাঁচ বছর এলাকাবাসীদের পাশে থাকা এবং উন্নয়নমূলক বাকি কাজগুলি সম্পন্ন করাই তাঁর লক্ষ্য।

নিজের বাড়িতে সুস্মিতা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago