Recruitment

Recruitment: দেশের ৪০১টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রায় ৪০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন ৩১ জুলাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: কেন্দ্রীয় সরকারের (Ministry of Tribal Department) ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস (নেস্টস)-এর অধীনস্থ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (ইএমআরএস/EMRS)- গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আদিবাসী পড়ুয়াদের শিক্ষার বিকাশের জন্য প্রতিষ্ঠিত দেশের ৪০১টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ৪০০০ এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে নেস্টস। নিয়োগ হবে ইএমআরএস স্টাফ সিলেকশন এগজাম (ইএসএসই)-এর মাধ্যমে। সম্প্রতি এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেস্টস। সংশ্লিষ্ট ওয়েবসাইট (www.emrs.tribal.gov.in) থেকেও বিস্তারিত জেনে নিতে পারবেন।

কেন্দ্রীয় সরকারের ট্রাইবাল ডিপার্টমেন্ট বা নেস্টসের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি:

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, স্কুলগুলিতে ৩০৩ জন প্রিন্সিপাল, ২,২৬৬ জন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), ৩৬১ জন অ্যাকাউন্ট্যান্ট, ৭৫৯ জন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট/ ক্লার্ক এবং ৩৭৩ জন ল্যাব অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৪,০৬২টি। প্রিন্সিপাল, পিজিটি, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট/ ক্লার্ক এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে, যথাক্রমে- ৫০ বছর, ৪০ বছর এবং ৩০ বছরের মধ্যে। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা এবং বেতন কাঠামোও ভিন্ন।

শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে নিয়োগ হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। তবে, প্রিন্সিপাল পদের জন্য পরীক্ষায় পাশ করলেও নিয়োগের জন্য নেওয়া হবে ইন্টারভিউও। শিক্ষকপদের জন্য পরীক্ষা হবে ১৮০ মিনিটের এবং শিক্ষাকর্মী পদের পরীক্ষা হবে ১৫০ মিনিট ধরে। দেশের বিভিন্ন রাজ্যের পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হবে। আগ্রহীরা সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন নেস্টস-এর ওয়েবসাইটে গিয়ে। প্রিন্সিপাল, পিজিটি এবং শিক্ষাকর্মী পদে আবেদনের জন্য জেনারেল/ ওবিসি/ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের জমা দিতে হবে যথাক্রমে ২০০০, ১৫০০, এবং ১০০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ৩১ জুলাই। এই বিষয়ে সমস্ত তথ্য এবং শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের ভারত সরকারের (Ministry of Tribal Department) নেস্টস-এর ওয়েবসাইট দেখতে হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago