Sports

FIG World Challenge Cup: ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিক্সে ব্রোঞ্জ জিতলেন পিংলার প্রণতি নায়েক

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুই বারের ব্রোঞ্জ পদক জয়ী পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রণতি নায়েক এবার হাঙ্গেরি-তে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ জিমান্যাস্টিক্স মিট’-এ তৃতীয় স্থান অর্জন করে জিতে নিলেন ব্রোঞ্জ পদক। ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে এই প্রথম পদক জিতলেন তিনি। শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের একমাত্র মহিলা জিমন্যাস্ট হিসেবে পদক জিতেছেন মেদিনীপুরের ‘ভূমিকন্যা’ প্রণতি। প্রণতি-র স্কোর ১২.৯৬৬। প্রথম স্থানাধিকারী হাঙ্গেরির গ্রেটা মায়ারের স্কোর ১৩.১৪৯। দ্বিতীয় স্থানে থাকা চেক প্রজাতন্ত্রের অ্যালিস ভিকোভা-র স্কোর ১২.৯৯। শনিবার রাতে এই খবর পিংলাতে পৌঁছনোর পরই উচ্ছ্বসিত পিংলা তথা আপামর পশ্চিম মেদিনীপুরবাসী। পিংলার প্রত্যন্ত কড়কাই এলাকাতেও বয়ে যাচ্ছে শুভেচ্ছার বন্যা!

প্রণতি নায়েক (Pranati Nayak):

প্রসঙ্গত, এশিয়ান চ্যাম্পিয়নশিপে দু’বারের ব্রোঞ্জ পদকজয়ী জিমন্যাস্ট প্রণতি নায়েক। এশিয়ান গেমসের প্রস্তুতিও তিনি মেজাজেই সারলেন। হাঙ্গেরির জোম্বাথেলিতে (Szombathely, Hungary) অনুষ্ঠিত বিশ্ব চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিক্সে এদিন বেশ ভালো পারফরম্যান্স করেন প্রণতি। ভল্ট ফাইনালে প্রণতি স্কোর করেন ১২.৯৬৬। যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন তিনি। প্রথম স্থানে ছিলেন হাঙ্গেরির গ্রেটা মায়ার। তাঁর পয়েন্ট ছিল ১৩.১৪৯। দ্বিতীয় স্থানে ছিলেন চেক প্রজাতন্ত্রের অ্যালিস ভিকোভা। ১২.৯৯৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। তৃতীয় স্থানে প্রণতির সঙ্গে একসঙ্গে ছিলেন গ্রিসের অ্যাথানেশিয়া মেশিরি। তাঁরও পয়েন্ট ছিল ১২.৯৬৬। এরপর দুই প্রতিদ্বন্দ্বী প্রণতি এবং মেশিরির মধ্যে একটা ভল্টের টাইব্রেকার হয়। যেখানে প্রণতি স্কোর করেন ১৩. ০৬৬। মেশিরির স্কোর ছিল ১৩.০০০। প্রণতি-ই একমাত্র ভারতীয় যিনি শনিবার লড়াইয়ে নেমেছিলেন। কারণ, দীপা কর্মকার আট প্রতিযোগীর ফাইনালে উঠতে পারেননি। সম্প্রতি, ডান কাঁধের লিগামেন্টের চোট সারিয়ে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন প্রণতি। তাঁর এই পারফরম্যান্স নিঃসন্দেহে নতুন করে আশার আলো দেখাচ্ছে ভারতীয়দের।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

6 days ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 week ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago