Sports

পশ্চিম মেদিনীপুরের একটি মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা গুরুতর অসুস্থ হয়ে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি হল রাতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: খাদ্যে বিষক্রিয়া থেকে পশ্চিম মেদিনীপুরের একটি মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন! জানা গেছে, শনিবার গড়বেতা – ৩ নং ব্লকের (চন্দ্রকোনা রোডের) নলবনা গ্রাম পঞ্চায়েতের ভাতুড়বাঁধি গ্রামে একটি স্থানীয় ক্লাবের হয়ে ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিল জেলার বিভিন্ন প্রান্তের মহিলা ফুটবল দল গুলি। তার মধ্যেই, গোয়ালতোড় থানার পশ্চিম মাইলি’র একটি দলের প্রায় সকল সদস্যই সন্ধ্যা নাগাদ অসুস্থ হয়ে পড়েন। সকলেরই মূলত পেটের সমস্যা হওয়ায় চিকিৎসকেরা প্রাথমিক ভাবে খাদ্য বিষক্রিয়া বলে মনে করছেন।

ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজে :

ওই দলের অসুস্থ সকলকেই ভর্তি করা হয় স্থানীয় গোয়ালতোড়ের কেওয়াকোল গ্রামীণ হাসপাতালে। কিন্তু, গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৪ জন। তাঁদের শনিবার রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাঁদের। বাকি ৬-৭ জন কেওয়াকোল হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলেছেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। তিনি জানিয়েছেন, “সকলের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।” অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার মহাকুমা ক্রীড়া সংস্থার অন্যতম নেতৃত্ব সন্দীপ সিংহ মেদিনীপুর মেডিক্যালে দাঁড়িয়ে বললেন, “অন্যান্য ফুটবল দলের খেলোয়াড়রা অসুস্থ না হলেও, গোয়ালতোড় এর এই ক্লাবটির খেলোয়াড়রা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রত্যেকের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।”

ভর্তি ফিমেল মেডিসিন ওয়ার্ডে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago