Vidyasagar University

Vidyasagar University: মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন চন্দ্রদীপা ঘোষ, শুভেচ্ছা জানালেন বিদ্যাসাগরের পড়ুয়ারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মানব শারীরবিদ্যা (Human Physiology) বিভাগের সদ্য প্রাক্তন বিভাগীয় প্রধান (HOD) অধ্যাপক চন্দ্রদীপা ঘোষ বৃহস্পতিবার (১৬ মার্চ) পূর্ব মেদিনীপুরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice Chancellor) হিসেবে দায়িত্ব নিয়েছেন। খুশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক থেকে অধ্যাপক-অধ্যাপিকারা। শুক্রবার বিভাগীয় কিছু কাজ সম্পূর্ণ করার জন্য মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন অধ্যাপিকা ঘোষ। পড়ুয়া ও গবেষকদের শুভেচ্ছার বন্যায় ভেসে যান তিনি। প্রিয় ছাত্র-ছাত্রীদের ভালোবাসায় আপ্লুত অধ্যাপিকাও।

শুভেচ্ছা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী তথা ছাত্র সংসদের তরফে:

প্রসঙ্গত, আগামী তিন মাসের জন্য পূর্ব মেদিনীপুরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মানব শারীরবিদ্যা (Human Physiology) বিভাগের অধ্যাপক ড. চন্দ্রদীপা ঘোষ-কে। ১০ বছরের বেশি সময় ধরে তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘প্রফেসর’ বা ‘অধ্যাপক’ (Professor) হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। অন্যদিকে, ইউজিসি (UGC)’র ২০১৮ সালের নির্দেশিকা অনুযায়ীও উপাচার্য (Vice Chancellor) হতে গেলে উচ্চশিক্ষায় দশ বছরের অধ্যাপনার (‘প্রফেসর’ পদমর্যাদায়) অভিজ্ঞতা চাই। সেই নিয়ম মেনেই বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এবং মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী (তিন মাসের জন্য) উপাচার্যদের নাম ঘোষণা করা হয়। বীরভূমের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের নতুন অস্থায়ী উপাচার্য হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক স্বাগত সেন এবং পূর্ব মেদিনীপুরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব নিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মানব শারীরবিদ্যা বিভাগের অধ্যাপিকা চন্দ্রদীপা ঘোষ। বুধবার উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আচার্য তথা রাজ্যপাল সি.ভি আনন্দ বোস ওই দু’জনকে তিন মাসের জন্য নিয়োগ দিয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago