Vidyasagar University

Vidyasagar University: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে AI, সাইবার সিকিউরিটি-র উপর সংক্ষিপ্ত কোর্স করার সুযোগ! বিস্তারিত তথ্য সহ বিজ্ঞপ্তি প্রকাশিত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর: গত বছর (২০২২) থেকেই জঙ্গলমহলের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (Artifical Intelligence/AI) এর উপর সংক্ষিপ্ত কোর্স বা সার্টিফিকেট কোর্স করানো শুরু হয়েছে। প্রথম বছরের পড়ুয়ারা সফলভাবে এই কোর্স সম্পন্ন করেছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। এবারও, ৬ মাসের এই কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.vidyasagar.ac.in)। এছাড়াও, আরও ২টি ডিপ্লোমা কোর্স করানো হবে, যার মেয়াদ হবে ১ বছরের। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (CCAE)-এর তরফে কোর্সগুলি করানো হবে।

বিজ্ঞপ্তি :

মোট তিনটি বিষয়ের ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্সে ভর্তির সুযোগ রয়েছে, সেগুলি হল— সাঁওতালি (Santali), আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফর অল: চ্যাট জিপিটি (Artifical Intelligence for All: Chat-GPT) এবং সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল (Cyber Security, Cyber Crime and Cyber Law)। এর মধ্যে শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফর অল: চ্যাট জিপিটি কোর্সটি সার্টিফিকেট কোর্স। বাকি দু’টি ডিপ্লোমা কোর্স। কোর্সে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণ বা স্নাতক (AI- এর ক্ষেত্রে) হলেই চলবে।

বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের পেশাদাররা কোর্সে ভর্তি হতে পারবেন। কোর্সগুলি যে মূলত বিভিন্ন ক্ষেত্রের পেশাদারদের কথা ভেবেই, তাও জানিয়ে দেওয়া হয়েছে। ক্লাস হবে শনিবার, রবিবার সহ সপ্তাহে ২ দিন বা ৩ দিন। আসন সংখ্যা যথাক্রমে- ১০০ (সাঁওতালি), ৫০ (এআই) ও ৪০ (সাইবার সিকিউরিটি)। ভর্তি নেওয়া হবে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতি মেনে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.vidyasagar.ac.in) গিয়ে ‘CCAE’ লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর, আবেদনপত্র পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় (বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পন্ডিত রবিশঙ্কর ভবন) জমা দিতে হবে। এছাড়াও, স্ক্যান করা কপি মেল করতে হবে। নির্দিষ্ট ব্যাংকে ২০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩০ নভেম্বর। কোর্সে ভর্তির বিষয়ে বাকি তথ্য জানতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে (www.vidyasagar.ac.in)-র “Online Admission Portal” লিঙ্ক থেকে বিস্তারিত তথ্য সম্বলিত বিজ্ঞপ্তি ডাউনলোড করা যাবে।

ফর্ম বা আবেদনপত্র:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 days ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

7 days ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago