Vidyasagar University

Vidyasagar University: ‘জার্মানিতে গবেষণার সুযোগ ও সম্ভাবনা’ বিষয়ে জাতীয় স্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের IQAC (Internal Quality Assurance Cell) এবং কলকাতার হামবোল্ট ক্লাবের (Humboldt Club, Kolkata) সহযোগিতায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে ‘Research opportunities in Germany: Funding and Prospects’ (‘জার্মানিতে গবেষণার সুযোগ: অর্থায়ন ও সম্ভাবনা’) শীর্ষক এক জাতীয় স্তরের আলোচনাসভা অনুষ্ঠিত হল। এই আলোচনাসভার মূল উদ্যোক্তা ও আহ্বায়ক ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) রয়ায়ন বিভাগের অধ্যাপক তথা আলেকজান্ডার ভন হামবোল্ট ফেলো (Alexander Von Humboldt Fellow) ড. ব্রজগোপাল বাগ। মূলত, পড়ুয়াদের জার্মানিতে গিয়ে মাস্টার্স বা স্নাতকোত্তর (M.A/M.SC), গবেষণা বা পিএইচ.ডি (PhD) কিংবা পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জনের সুযোগ ও সম্ভাবনা বিষয়ে আলোচনা করেন এই জাতীয় স্তরের আলোচনা সভা বা সিম্পোসিয়াম (Symposium) এর অতিথিরা। পড়ুয়ারা যাতে জার্মানিতে গিয়ে গবেষণার সুযোগ পান এবং এই বিষয়ে অনুপ্রাণিত হন সেই উদ্দেশ্যেই এই আলোচনা সভার আয়োজন বলে জানান আহ্বায়ক তথা রসায়ন বিভাগের অধ্যাপক ব্রজগোপাল বাগ।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় স্তরের আলোচনা সভা:

এদিনের এই জাতীয় স্তরের আলোচনা সভায় স্বাগত ভাষণ দেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক অমিতাভ দত্ত (প্রেসিডেন্ট, হামবোল্ট ক্লাব, কলকাতা); অধ্যাপক শিবাজী চক্রবর্তী (ভাইস প্রেসিডেন্ট, আইএনএই); অধ্যাপক শয়ম সেনগুপ্ত (IISER, Kolkata); বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তথা IQAC-এর সদস্য অধ্যাপক অজয় কুমার মিশ্র প্রমুখ। তাঁরা সকলেই জার্মানিতে গবেষণার সুযোগ ও সম্ভাবনা নিয়ে জ্ঞানগর্ভ ও তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখেন। প্রায় ১২০০-র বেশি গবেষক ও পড়ুয়াদের সক্রিয় উপস্থিতি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) ড. জয়ন্ত কিশোর নন্দী। এই ধরনের আলোচনা সভা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও গবেষকদের সমৃদ্ধ করবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী।

জার্মানিতে গবেষণার সুযোগ ও সম্ভাবনা বিষয়েক আলোচনাসভা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago