Weather Update

Winter: বড়দিনেও বহাল তবিয়তে ঠান্ডা! মেদিনীপুরের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৮-৯ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৫ ডিসেম্বর: উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বেড়েছে ঠিকই, তবে যতটা পূর্বাভাস দেওয়া হয়েছিল ততটা নয়! পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের জঙ্গলমহল এলাকাগুলিতে এখনও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ৮-৯ ডিগ্রির ঘরেই। আগামী কয়েকদিনেও তাই থাকবে বলে জানা গেছে। তবে, ২০ ও ২১ ডিসেম্বর যেভাবে ৬ ও ৭ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা, তা পুনরায় ফিরে আসতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে, পৌষ সংক্রান্তি অবধি কনকনে ঠান্ডাই উপভোগ করবেন জঙ্গলমহলবাসী। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৪-১৫ ডিগ্রির আশেপাশে। গত কয়েকদিন আগে তা নেমে গিয়েছিল ১০-১১ ডিগ্রিতে। সমগ্র দক্ষিণবঙ্গতেই আগামী কয়েকদিন তাপমাত্রা অবশ্য এরকমই থাকবে। জানুয়ারির পর ফের তাপমাত্রার পারদ নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বড়দিনের আগের রাতে মেদিনীপুর স্টেশনে সান্তাক্লজের সাজে শিক্ষক ও সমাজকর্মী মণিকাঞ্চন রায় :

অন্যদিকে, আবহাওয়া দপ্তর বলছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে বাতাস প্রবেশে বাধা পাচ্ছে রাজ্যে। তাতেই তাপমাত্রার পারদ চড়ছে ধীরে ধীরে। তবে পশ্চিমী ঝঞ্ঝা সরলেই শীত স্ব-মেজাজে ফিরবে! কলকাতায় বড়দিনে তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশেপাশেই থাকবে। এরপর, আগামী ছয়দিন তাপমাত্রা বাড়বে। বর্ষশেষের দিনে ন্যূনতম তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝায়। তবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জেলায় আগামী কয়েকদিনেও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকবে বলেই পূর্বাভাস। জানুয়ারির পর তা আরও কমতে পারে! এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ দিনে জেলাশহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে- ৫.৯ (২০ ডিসেম্বর), ৬.৯ (২১ ডিসেম্বর), ৯.৬ (২২ ডিসেম্বর), ৮.৮ (২৩ ডিসেম্বর) এবং ৯.৯ (২৪ ডিসেম্বর)।

দুই শিক্ষক নরসিংহ দাস ও মণিকাঞ্চন রায় এক রেলকর্মীর সাথে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago