Weather Update

Weather: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ‘গভীর’ নিম্নচাপ, ভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা মেদিনীপুরে! নিষ্ঠুর ‘বজ্র’ প্রাণ কাড়ল জেলার ৪ জন কৃষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে অবস্থান করছে ‘শক্তিশালী’ দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা। একইসঙ্গে ঝাড়খন্ড ও বাংলাদেশের জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি করেছে। ফলস্বরূপ আজ, বৃহস্পতিবার (১ আগস্ট) এবং আগামীকাল, শুক্রবার (২ আগস্ট) গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ সমগ্র দক্ষিণবঙ্গেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা! বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি জেলাতে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া জেলা সহ দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। জারি করা হয়েছে ‘হলুদ’ সতর্কতা। শনি এবং রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বহাল থাকবে দক্ষিণের প্রায় প্রতিটি জেলায়। তবে, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।

আবহাওয়া দপ্তরের বুলেটিন:

আবহাওয়াবিদদের আশা, দক্ষিণবঙ্গে জুলাইয়ের বৃষ্টির ঘাটতি অনেকটাই মিটতে পারে আগস্টের শুরুতে। এই ক’দিন অবশ্যই উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে, বজ্র বিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা থাকায়, সতর্ক করে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের কৃষকদের। যদিও, ধান রোয়ার কাজ চলায়, জীবনের ঝুঁকি নিয়েই মাঠে কাজ করে চলেছেন বঙ্গের কৃষকরা। আর তাতেই ‘প্রাণঘাতী’ বজ্রপাত পশ্চিম মেদিনীপুরের চার জন কৃষকের ‘প্রাণ’ কেড়ে নিল বুধবার দুপুরে। আহত একাধিক!

মাঠে কৃষকরা (ফাইল ছবি, নিজস্ব):

প্রসঙ্গত, বুধবার দুপুরে বৃষ্টি মাথায় নিয়েই বেলদা থানার রসুলপুর এলাকায়, মাঠে কাজ করছিলেন সমীর হাঁসদা (৫১) ও শকুন্তলা মান্ডি (২৪)। হঠাৎ বজ্রপাতে দু’জনেরই মৃত্যু হয়। অপরদিকে, নারায়ণগড় থানার যমুনা এলাকার বাসিন্দা চন্দ্রমোহন শিট (৬৬) ও কেশিয়াড়ি থানার সাহরিয়া এলাকার পরেশ মালিকের (৬৬)-ও মৃত্যু হয়েছে বজ্রপাতে। জানা গিয়েছে, রসুলপুর এলাকায় কয়েকজন মাঠে কাজ করছিলেন। হঠাৎই বাজ পড়লে কয়েকজন আহত হন। তাঁদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অপরদিকে, কেশিয়াড়ির সাহরিয়া এলাকায় বৃষ্টি মাথায় নিয়েই মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন ৩ জন। কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে একজনকে (পরেশ মালিক) মৃত বলে ঘোষণা করা হয়। নারায়ণগড়ের ঘটনাতেও বৃদ্ধ চন্দ্রনাথ শিট মাঠে কাজ করার সময় বজ্রাহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন! কৃষকদের উদ্দেশ্যে আবারও তাই ‘বজ্রপাত’-র সতর্কবার্তা দেওয়া হয়েছে। বজ্র বিদ্যুত সহ বৃষ্টির সময় মাঠ থেকে সংলগ্ন কোন নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টির সতর্কবার্তা মেদিনীপুরে (নিজস্ব চিত্র):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago