Categories: Weather Update

Weather Update: একধাক্কায় ৪ ডিগ্রি কমে মেদিনীপুর ফের ১০-র ঘরে, পুরুলিয়া-বাঁকুড়ায় ৭-৮! স্লগ ওভারের শীতে জুবুথুবু জঙ্গলমহল, সতর্কতা শৈত্যপ্রবাহের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১০ ফেব্রুয়ারি: মাঘের শীতে বাঘ পালায়! প্রবাদকে সত্যি করেই শেষ বেলায় দাপটে ব্যাটিং শুরু করেছে ‘মাঘের শীত’! তবে, হাড়কাঁপানো এই শীত যে বেশিদিন স্থায়ী হবে না, তা বলাই বাহুল্য। আবহাওয়াবিদেরা একে তাই স্লগ ওভারের ব্যাটিং হিসেবেই চিহ্নিত করেছেন। মারকাটারি সেই ব্যাটিংয়েই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চল তথা জঙ্গলমহলের জেলাগুলিতে এক ধাক্কায় পারদ পতন হলো ৪ ডিগ্রি! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের (Meteorological Park, Vidyasagar University) তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ও বৃহস্পতিবার ছিল যথাক্রমে ১৭.৭৬ এবং ১৪.৪৯ ডিগ্রি সেলসিয়াস।

শীতে জুবুথুবু জঙ্গলমহল:

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.১০! আর বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে ৮-৯ এর আশপাশে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মেঘ মুক্ত পরিচ্ছন্ন পিচে (পড়ুন, আকাশে) আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এভাবেই দাপটে ব্যাটিং করবে শীত বাবাজি। তারপর ধীরে ধীরে বৃদ্ধি পাবে তাপমাত্রা। একইসঙ্গে, হাওয়া অফিস জানিয়েছে, শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামে। শৈত্যপ্রবাহ চলবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কিছু অংশেও। সোমবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত এমনই চলবে; তবে মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ বা মেঘলা আকাশের সম্ভাবনা। বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টির প্রভাব পড়তে পারে বাংলায়। উত্তরবঙ্গে তিন-চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago