Weather Update

Weather: এক ধাক্কায় মেদিনীপুরের তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি! বর্ষশেষে বৃষ্টির পূর্বাভাস পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের দাপট বেশ কয়েক দিন ধরেই কম! উত্তরবঙ্গে ছিল বৃষ্টির পূর্বাভাস। এবার, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টিরও পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বিহারে থাকা ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে। রবিবার অবশ্য দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ছিল মেঘলা আকাশ! হঠাৎ করেই বেড়েছে তাপমাত্রা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২৭ ডিগ্রি। যা গতকালের তুলনায় প্রায় ৪ ডিগ্রি আর শুক্রবারের তুলনায় ৫ ডিগ্রি বেশি। আগামী বুধবার অর্থাৎ ২৯ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা এরকমই থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে, জানুয়ারির (২০২২) শুরু থেকেই ফের হাড়কাঁপানো শীতের আগমন ঘটবে বলে হাওয়া অফিস জানিয়েছে।

বাড়ছে তাপমাত্রা (প্রতীকী ছবি, ছবিঋণ- এস. মন্ডল, মেদিনীপুর) :

অন্যদিকে, রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বিহারের ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাতাসের গতিপথ পরিবর্তন হয়েছে। সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার প্রভাবেই দক্ষিণবঙ্গেও বৃষ্টি হতে পারে! সোমবার থেকেই আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে তাপমাত্রাও ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে। বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। বুধবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি মঙ্গলবার ও বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলিতে। কলকাতা এবং দুই ২৪ পরগনায় আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এজন্যই, ডিসেম্বরের প্রায় শেষ অবধি তাপমাত্রা একটু বাড়বে, তবে নতুন বছরের শুরু থেকেই ফের স্ব-মেজাজে ব্যাটিং শুরু করবে শীত!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago