Weather Update

ছত্তিশগড়ে যাওয়ার পথে নিম্নচাপ ভাসিয়ে দিয়ে যাচ্ছে কাঁথি-মেদিনীপুর-ঝাড়গ্রাম-কে! কমলা ও হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ওড়িশার উত্তর উপকূল থেকে উত্তর পশ্চিম উপকূল হয়ে, এই মুহূর্তে ছত্তিশগড়ের পথে অগ্রসর হয়েছে। যাওয়ার পথেই ভাসিয়ে দিয়ে যাচ্ছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাকে। সোমবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে পূর্ব মেদিনীপুরের দীঘা-কাঁথি এলাকায়। বৃষ্টিপাত হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর-খড়্গপুরে। বৃষ্টিতে ভাসছে লালগড় সহ ঝাড়গ্রাম জেলাও। বৃষ্টি দাপট চলছে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার বিভিন্ন অংশেও। এদিকে, ২ দিনের টানা বৃষ্টিতে ফের একবার কংসাবতী নদীতে জলস্তর বাড়ছে। যদিও, প্রস্তুত আছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এমনটাই জানা গেছে প্রশাসন সূত্রে।

প্রবল বর্ষণ মেদিনীপুরে :

বিজ্ঞপ্তি আবহাওয়া দপ্তরের ;

আবহাওয়া দপ্তরের (মৌসম ভবনের) পূর্বাঞ্চলীয় শাখার তরফে জারি করা ১৪ ই সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সারাদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাত হবে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ছাড়াও দুই চব্বিশ পরগণা ও হাওড়া-তে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই এলাকাগুলিতে অরেঞ্জ বা কমলা সর্তকতা জারি করা হয়েছে। কলকাতা, হুগলি, বীরভূম, দুই বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে ইয়েলো বা হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আজ সারাদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা।

মেদিনীপুর শহরের ২০ নং ওয়ার্ড :

এদিকে, গতকাল থেকে প্রবল বর্ষণে মেদিনীপুর ও খড়্গপুর শহরের বিভিন্ন ওয়ার্ড এবং রাস্তাঘাট জলমগ্ন হয়ে গেছে। মেদিনীপুর শহরের ৮, ৯, ১৬, ১৮, ২০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা এবং খড়্গপুর শহরের একাধিক ওয়ার্ড ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে গেছে। এজন্য, শহরের নিকাশি ব্যবস্থা-কে দোষারোপ করেছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। খড়্গপুরে এদিন তিনি মন্তব্য করেছেন, “খড়্গপুরের স্বঘোষিত ব্যাটা কোনও কাজ করছেনা। ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে।‌‌‌ শহর ডুবে যাচ্ছে।” যদিও, অভিযোগ অস্বীকার করে পৌরপ্রশাসক প্রদীপ সরকার মন্তব্য করেছেন, “ওনাদের রেলই তো সব ডুবিয়ে দিচ্ছে। যেটুকু কাজ তো আমরাই করি, করছি, ওনার কাজ নিন্দা করা!”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

4 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago