Accident

ঠিক এক মাসের মাথায় শালবনীর পাথরকুমকুমিতে একই জায়গায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত্যু সরকারি কর্মীর, পথ অবরোধ এলাকাবাসীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: ঠিক এক মাস আগে, গত ১৬ আগস্ট শালবনী ব্লকের পাথরকুমকুমি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। প্রায় একই জায়গাতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টির দিনে ঘটে গেল আরও একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণহীন একটি সবজি বাহী পিকাপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল পিন্টু মাহাত (৫৪) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি শালবনী ব্লকের দক্ষিণশোল (ভাতমোড়ের কাছে) গ্রামে! সকাল ১০ টা ৪৫ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। এরপরই, ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে এবং ঘাতক পিকাপ ভ্যানটিকে আটকে রাখে। শালবনী থানা ও পিড়াকাটা ফাঁড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে এবং গাড়ির চালক-কে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে শালবনী থানা সূত্রে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ:

পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে এবং চালককে গ্রেফতার করেছে :

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাদুতলায় আর.আই অফিসে কর্মরত বছর ৫৪’র পিন্টু মাহাত নিজের বাইকে করে অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি রেনকোট পরে ছিলেন এবং আসতে আসতেই যাচ্ছিলেন। তবে, মাথায় হেলমেট ছিলনা বলে জানা গেছে! পাথরকুমকুমি এলাকায় তাঁর বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে চারশো সাত পিকাপ ভ্যান-টি। সবজি নিয়ে ওই গাড়িটিও ভাদুতলা অভিমুখেই যাচ্ছিল। রাজ্য সড়কের উপরই ছিটকে পড়েন পিন্টু মাহাত! মাথায় সরাসরি আঘাত পান এবং রক্তপাত শুরু হয়। ছুটে আসেন এলাকাবাসী। তাঁকে উদ্ধার করেন, কিন্তু ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক গাড়ির চালক, খালাসি সহ গাড়িটিকে আটক করে রাখে! বৃষ্টির মধ্যে, দ্রুতগতিতে থাকাতেই গাড়ির উপর চালকের নিয়ন্ত্রণ ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন! এরপর, ওই জায়গায় বাম্পার তৈরির দাবিতে পথ অবরোধ শুরু করেন। শালবনী থানার আইসি গোপাল বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়। তবে, এলাকাবাসীর বক্তব্য, জনবহুল এই জায়গাতে বছরে ৩-৪ টা করে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে! এখন রাস্তা আরও ভালো হওয়ায় তীব্র গতিতে গাড়িগুলি যাচ্ছে। অবিলম্বে এখানে বাম্পার দেওয়া প্রয়োজন। পুলিশের বক্তব্য, এখানে সারা বছরই ট্রাফিকের গার্ড ওয়াল দেওয়া থাকে। আগের দুর্ঘটনার পর সিভিক পুলিশও থাকছে। তা সত্ত্বেও দুর্ঘটনা ঘটছে। সারা রাস্তায় কি আর বাম্পার দেওয়া সম্ভব! পুলিশ ওই চালককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।

মৃত্যু হয় পিন্টু মাহাত (৫৪) নামে দক্ষিণশোলের বাসিন্দার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago