Winter

Winter Update: জাঁকিয়ে শীত জঙ্গলমহলে! মেদিনীপুর-খড়্গপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, আবহাওয়া বদল হতে পারে ২-৩ দিন পর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৬ ডিসেম্বর: শীতের আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সকাল-সন্ধ্যায় রীতিমতো কাঁপছে জঙ্গলমহল! রেকর্ড পারদ পতন উত্তরবঙ্গেও। সবমিলিয়ে ডিসেম্বরের শুরুতেই ঠাণ্ডা আর উত্তুরে হাওয়ার দাপটে চারপাশে যেন ‘পিকনিক পিকনিক’ পরিবেশ! আগামী কয়েকদিন এমনই ঠাণ্ডার রেশ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর অবশ্য তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকায়। এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর প্রদত্ত রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর-খড়্গপুরে চলতি মরশুমে শীতলতম দিন ছিল সোমবার। সোমবার সন্ধ্যায় দেওয়া তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলা শহর মেদিনীপুর ও তৎসংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.০৫ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ১৮.৭৬ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য, রবিবার গড় তাপমাত্রা আরও কম ছিল, ১৮.৭২ ডিগ্রি সেলসিয়াস। তবে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২৬ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য যে, নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলে সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে। তবে, উত্তুরে হওয়ার দাপটে চলতি মরশুমে শীত অনেকটাই বেশি অনুভূত হচ্ছে শহর মেদিনীপুর-খড়্গপুর থেকে শুরু করে কাঁথি কিংবা কলকাতাতেও।

শীতের আমেজ দক্ষিণবঙ্গে (প্রতীকী ছবি):

তবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে রীতিমতো হাড়কাঁপানো শীত পড়ে গেছে গত কয়েকদিনে। বলাই বাহুল্য, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে! উল্লেখ্য যে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিনদিন এরকমই জমকালো ঠান্ডা থাকবে জঙ্গলমহল সহ সমগ্র দক্ষিণবঙ্গে। এমনকি, বৃহস্পতিবার অর্থাৎ ৮ ডিসেম্বর রেকর্ড ঠাণ্ডা পড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গেও পারদের নিম্নমুখী যাত্রা অব্যাহত। দার্জিলিং ও পার্শ্ববর্তী এলাকায় গড় তাপমাত্রা ৭-৮ ডিগ্রির আশেপাশে বলে জানা গেছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী তিন-চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। উত্তর পশ্চিম থেকে ধেয়ে আসা বাতাসে সেখানেও ঠান্ডার দাপট বাড়ছে। তবে, আবহাওয়া পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিন পর এবং উত্তরবঙ্গে ৩-৪ দিন পর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৯ তারিখ থেকে তাপমাত্রা বাড়বে। আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা শক্তি বাড়িয়ে তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশের দিকে এগোবে। ৯ তারিখ থেকে এই সিস্টেমের জন্য উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধা পাবে। অন্যদিকে, নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তার নাম মান্দাস। যদিও, এই মান্দাসের প্রভাব বাংলায় তেমন পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বায়ুপ্রবাহ বদলে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। সে কারণে ঠান্ডার আমেজও কম অনুভূত হবে। তারপর অবশ্য পুনরায় কামব্যাক করবে ঠাণ্ডার আমেজ!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago