Education

Midnapore: ICSE-র মেধাতালিকায় ৩ জন! ‘ওরা অলরাউন্ডার’, সৃজিতা-আদৃতা-প্রবাহনীল’কে নিয়ে ‘গর্বিত’ VSN-র প্রিন্সিপাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৩০ এপ্রিল: সর্বভারতীয় মেধাতালিকায় দ্বিতীয় স্থানে দু’জন, পঞ্চম স্থানে একজন। বুধবার প্রকাশিত ICSE-তে নজরকাড়া সাফল্য মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের। স্কুলের প্রিন্সিপাল চন্দা মজুমদার জানিয়েছেন, ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে ICSE-র সর্বভারতীয় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে আদৃতা মাহাত এবং সৃজিতা মণ্ডল। ৪৯৬ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে প্রবাহনীল দাস। অন্যদিকে, মেধাতালিকায় স্থান পাওয়া ছাত্রছাত্রীরা তাদের এই সাফল্যের জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরই সর্বাধিক কৃতিত্ব দিয়েছে। আর প্রিন্সিপাল বলেন, “ওরা সবকিছুতেই পারদর্শী। স্কুলের যেকোন অনুষ্ঠানেই ওরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। গত বছর আমাদের স্কুলের সুবর্ণ জয়ন্তী (গোল্ডেন জুবিলী) অনুষ্ঠান উপলক্ষে প্রায় প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান বা এক্টিভিটি লেগেই থাকতো। ওরা সবেতেই অংশ নিয়েছে। তার সাথে সাথে নিজেদের পড়াশোনাও চালিয়ে গিয়েছে।” বিদ্যাসাগর শিশু নিকেতনের সার্বিক ফলাফল নিয়েও উচ্ছ্বসিত তিনি। ICSE (দশম)-তে ৪ জন ছাত্রছাত্রী (আদৃতা, সৃজিতা, প্রবাহনীল এবং অদ্বিতীয়া মণ্ডল) ৯৯ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে বলে জানিয়েছেন তিনি। ৯৭ শতাংশ থেকে ৯৮.৯ শতাংশের মধ্যে পেয়েছে ২২ জন। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে মোট ৮৮ জন ছাত্রছাত্রী। ISC (দ্বাদশ)-তে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৩৬ জন পড়ুয়া। সর্বোচ্চ ৯৮.৫ শতাংশ নম্বর (হিউম্যানিটিস/কলা বিভাগ) পেয়েছে ঋদ্ধি চক্রবর্তী। বিজ্ঞান শাখায় সর্বোচ্চ নম্বর (৯৮.২৫ শতাংশ) পেয়েছে অন্বেষা মন্ডল।

আদৃতা, সৃজিতা ও প্রবাহনীলের সঙ্গে প্রবাহনীল:

বিজ্ঞাপন (Advertisement):

মেদিনীপুর শহরের বার্জটাউনের একটি আবাসনে থাকে আদৃতা। ভালোবাসে ছবি আঁকতে। আদৃতা’র আঁকা একের পর এক ছবি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে হয়। আদৃতা বড় হয়ে গবেষণা করতে চায় বলে জানিয়েছে। সে জানায়, “ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম, তবে এতোটাও আশা করিনি!” পড়াশোনা আর ছবি আঁকার বাইরে আদৃতা ভালোবাসে ঘুমোতে আর সায়েন্স ফিকশন সিনেমা দেখতে। শহরের বিধাননগর এলাকার বাসিন্দা সৃজিতাও চায় গবেষণা করতে। ভালোবাসে নাচ, গান আর ব্যাডমিন্টন। সৃজিতা-র বাবা-মা দু’জনই হাইস্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক। সৃজিতা বলে, “ঠিক বাঁধাধরা নিয়ম মেনে পড়িনি। যখন পড়তে ইচ্ছে করত, তখনই পড়েছি। তবে সেটা সারাবছর ধারাবাহিকভাবে। পরীক্ষাও খুব ভাল হয়েছিল। স্কুলের শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা এবং গৃহশিক্ষকদের অবদান ভোলার নয়।”

মেধাতালিকায় স্থান অর্জনকারী তিন পড়ুয়া:

সর্বভারতীয় মেধাতালিকায় পঞ্চম স্থানাধিকারী প্রবাহনীল-কে নিয়ে উচ্ছ্বসিত স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও। তাঁরা বলেন, “শুধু পড়াশোনা নয়, প্রবাহনীল সবেতেই চ্যাম্পিয়ন। মঞ্চ সঞ্চালনা থেকে মাউথ অর্গান, সিন্থেসাইজার বাজানো- সবেতেই পারদর্শী ও।” প্রবাহনীল বলে, “আমার কোন গৃহশিক্ষক ছিল না। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যেই এই সাফল্য। যেভাবে স্যার-ম্যাডামরা বলেছেন, সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। আর তাতেই এই সাফল্য।” প্রবাহনীল এও বলে, “স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। সেজন্য আমি গর্বিত। তবে, সব কিছুর সামলেও কিভাবে রেজাল্ট ভালো করা যায়, সেটাও স্যার-ম্যাডামরাই বুঝিয়ে দিয়েছিলেন, কোনও অসুবিধা হতে দেননি।” কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায় প্রবাহনীল। বাবা পার্থসারথী দাস বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্মী। মা মৌসুমী চ্যাটার্জি কেশপুর গার্লস হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা। তিনি বলেন, “ও ভালবেসে পড়াশোনা করত। আমরা কখনও চাপ দিইনি। কোন অসুবিধে হলে আমাদের বলতে অথবা স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের। ওর কোনও গৃহশিক্ষক ছিলনা। স্কুলের অবদান সত্যিই ভোলার নয়।”

বিদ্যাসাগর শিশু নিকেতনের ছাত্রছাত্রীরা:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago