IIT KHARAGPUR

IIT Kharagpur: দিনকয়েক আগেই বাড়ি থেকে ফিরেছিলেন IIT খড়্গপুরের মেধাবী ছাত্রী; সাত সকালেই উদ্ধার হল ঝুলন্ত দেহ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৭ জুন: ফাইজান-মৃত্যুর জট কাটতে না কাটতেই আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) আরও এক মেধাবী পড়ুয়ার রহস্য-মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল সোমবার সাত সকালেই। মৃত ছাত্রীর নাম দেবীকা পিল্লাই (Devika Pillai)। আইআইটি খড়্গপুরের বায়োটেকনোলজি ও বায়োকেমিক্যাল (Biotechnology and Biochemical Eng.) ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ওই ছাত্রীর বাড়ি কেরলের ছেপড় (Cheppad) থানার উত্তর এভুর (Evoor North) এলাকায়। সোমবার সকালে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) সরোজিনী নাইডু হল ও ইন্দিরা গান্ধী হলের পড়ুয়ারা দেখেন, দুই হলের মাঝামাঝি ফাঁকা জায়গায় ছাদ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন ওই ছাত্রী! এরপরই, পড়ুয়ারা খবর দেন আইআইটি কর্তৃপক্ষকে। কর্তৃপক্ষের তরফে পুলিশকে খবর দেওয়া হলে, খড়্গপুর টাউন থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি চত্বরে!

দেবীকা পিল্লাই এর দেহ উদ্ধার:

দেবীকা পিল্লাই (Devika Pillai):

জানা গেছে, দিন কয়েক আগেই বাড়ি থেকে ফিরেছিল বি.টেক ফোর্থ ইয়ারের ওই ছাত্রী। ২০২১ সালে আইআইটি’র এন্ট্রান্স (JEE Advance) পরীক্ষায় পাস করে বছর ২১-র মেধাবী ওই ছাত্রী আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) ভর্তি হয়েছিলেন। ঠিক কি কারণে এই ঘটনা, তা ঘিরে এই রহস্য দানা বেঁধেছে ইতিমধ্যে! কর্তৃপক্ষের দাবি, ওই ছাত্রী আত্মহত্যা করেছে। যদিও, পুলিশের তরফে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালের ১৪ অক্টোবর আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) লালা লাজপত রায় হোস্টেলের একটি রুম থেকে অসমের গুয়াহাটির তিনশুকিয়ার বাসিন্দা তথা আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ফাইজান আহমেদের (Faizan Ahmed) পচাগলা মৃতদে উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশের পর উঠে আসে নৃশংসভাবে খুনের তত্ত্ব! গত বছরও (২০২৩) ইন্টার্নশিপ করতে আসা ভিন রাজ্যের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়। এসবের রেশ কাটতে না কাটতেই ফের এক ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো দেশের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার পীঠস্থান আইআইটি খড়্গপুরে!

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago