IIT KHARAGPUR

IIT Kharagpur: শ্যামাপ্রসাদ যেমন আছে তেমনই থাক, ক্যাম্পাস থেকে বি.সি রায়-কে সরাবেন না! ফের ‘বিতর্ক’ IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৬ ডিসেম্বর: ডিরেক্টর বা অধিকর্তা (Director)-র অনৈতিক কাজকর্ম, স্বজনপোষণের বিরুদ্ধে মুখ খুলে ৮৬ জন অধ্যাপক-অধ্যাপিকা কর্তৃপক্ষের রোষের মুখে পড়েছিলেন। শোকজ নোটিশ ধরানো হয়েছিল তাঁদের। যা নিয়ে বিক্ষোভে উত্তাল হয়েছিল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ক্যাম্পাস। পথে নেমেছিল আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন। সেই রেশ কাটতে না কাটতেই এবার ডিরেক্টর ভি.কে তিওয়ারির ‘অপসারণ’ চেয়ে আইআইটি চত্বরেই পোস্টার দিলেন কেউ বা কারা! ফের একবার বিক্ষোভে উত্তাল হল আইআইটি খড়্গপুর ক্যাম্পাস।

ক্যাম্পাসে পড়ল পোস্টার:

বিজ্ঞাপন:

জানা যায়, জন্মলগ্ন থেকেই বি.সি রায় টেকনোলজি হাসপাতাল (B.C Roy Technology Hospital) আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ক্যাম্পাসের মধ্যে রয়েছে। আর সেই হাসপাতালকেই এবার প্রায় চার কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যাওয়ার বা স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। বি.সি রায় হাসপাতালকে ক্যাম্পাস থেকে প্রায় চার কিলোমিটার দূরে, বলরামপুর এলাকায় অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি নোটিস জারি করেছে আইআইটি কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আইআইটি খড়্গপুরের ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর ও রেজিস্ট্রারের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আইআইটি’র প্রাক্তন কর্মীরা তথা আইআইটি পেনশনার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা। সোমবার বি.সি রায় টেকনোলজি হাসপাতালের বাইরে বিক্ষোভও দেখান তাঁরা। তাঁদের দাবি, ডাঃ বিধান চন্দ্র রায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর নামে এই হাসপাতাল। আর এই হাসপাতালকে (বিসি রায় টেকনোলজি হাসপাতালকে) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশিলিটি হাসপাতালে স্থানান্তরিত করে, মার্জ করার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। এর বিরুদ্ধেই তাঁরা পথে নেমেছেন। তাঁদের প্রশ্ন, এখান থেকে ৪ কিলোমিটার দূরে বৃদ্ধ-বৃদ্ধারা কি করে যাবে? শুধু তাই নয়, প্রায় ১৭ হাজার ছাত্রছাত্রী রয়েছে আইআইটি ক্যাম্পাসের মধ্যে। পড়ুয়া থেকে বৃদ্ধ-বৃদ্ধা, গৃহবধূ, বর্তমান ও প্রাক্তন কর্মীরাও চার কিলোমিটার দূরে গিয়ে চিকিৎসা করাতে অসুবিধায় পড়বেন। ক্যাম্পাসের মধ্যে থাকা প্রতিটি পরিবারেরই অসুবিধা হবে বলে দাবি করেছেন পেনশনার্স ও মহিলারা।

বিজ্ঞাপন (Advertisement):

অর্পিতা মুখার্জি নামে এক মহিলা বলেন, “আমার স্বামী নেই। আমার ছেলে হুইল চেয়ারের উপর নির্ভরশীল। আমি কিভাবে ছেলেকে নিয়ে চার কিলোমিটার দূরে যাব? আমরা সুপার স্পেস্যালিটি হাসপাতাল চালুর বিরুদ্ধে নই। ওই হাসপাতাল যেমন আছে থাক। কিন্তু, এখানেও বিসি রায় হাসপাতাল যেমন চলছে চলুক।” বিসি রায় হাসপাতাল পুরোপুরি বন্ধ করে দেওয়ার ‘চক্রান্তের’ বিরুদ্ধে সোমবার বিক্ষোভ দেখান পেনশনার্স অ্যাসোসিয়েশন সহ একাধিক সংগঠনের সদস্যরা। তাঁদের সকলেরই দাবি, বিসি রায় হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই থাকুক। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল পৃথকভাবে যেখানে আছে, সেখানেই থাকুক। এই দাবি মানা না হলে, আইআইটি’র সমাবর্তন উৎসব (Convocation) বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রাক্তন কর্মী তথা পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। অন্যদিকে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের রূপকার ডাঃ বিধান চন্দ্র রায়ের নাম ‘চিরতরে’ মুছে ফেলার চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন বলরামপুর এলাকার বাসিন্দারাও। আইআইটি কর্তৃপক্ষের এই চক্রান্তের বিরুদ্ধে সোমবার বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরাও।

বি.সি রায় হাসপাতালের সামনে বিক্ষোভ:

বলরামপুরে শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতালের সামনে বিক্ষোভ বাসিন্দাদের:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago