IIT KHARAGPUR

IIT Kharagpur: দীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করেছেন খড়্গপুর আইআইটি-তে, ডেপুটি ডিরেক্টর অমিত পাত্র যোগ দিচ্ছেন IIT বারণসীর ডিরেক্টর পদে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৮ এপ্রিল: ভারতের ‘প্রাচীনতম’ প্রযুক্তিবিদ্যার পীঠস্থান আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে দীর্ঘ ৩৫ বছর ধরে অধ্যাপনা করেছেন তিনি। পরবর্তী সময়ে ডেপুটি ডিরেক্টর (Deputy Director) হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন খড়্গপুর আইআইটি-তে। জ্ঞানী, বিচক্ষণ ও সংগীতপ্রিয় অধ্যাপক অমিত পাত্র (Prof. Amit Patra)-ই এবার আইআইটি বারাণসীর (Indian Institute of Technology Varanasi/ IIT BHU) ডিরেক্টর হিসেবে যোগ দিতে চলেছেন। সম্প্রতি, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে।

অধ্যাপক অমিত পাত্র (ফাইল ছবি):

আইআইটি সূত্রে খবর, অধ্যাপক অমিত পাত্র ১৯৮৪ সালে বি.টেক পাশ করেন এবং ১৯৮৬ সালে এম.টেক পাশ করেন। গবেষণাও সম্পূর্ণ করেন তিনি। ১৯৮৭ সালে আইআইটি খড়গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। এছাড়াও, দেশ-বিদেশের একাধিক গবেষণামূলক ক্ষেত্রে দায়িত্ব সামলেছেন ড. পাত্র। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে প্রবীণ গবেষক হিসেবে দায়িত্ব সামলান। ২০০৭ থেকে ২০১৩ সাল অবধি খড়গপুর আইআইটি-র অ্যালুমনি এফেয়ার এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস এর ডিন পদেও কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে একজন জনপ্রিয় ও ছাত্রদরদী ডেপুটি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আইআইটি খড়্গপুরের ডাইরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি (Prof. Viredra Kumar Tewari) সহ সকল অধ্যাপক-অধ্যাপিকা ও পড়ুয়ারা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago