IIT KHARAGPUR

IIT Kharagpur: AI, কম্পিউট এবং রেডিও প্রযুক্তি নিয়ে যৌথভাবে গবেষণা করবে আইআইটি খড়্গপুর এবং এরিকসন রিসার্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ ফেব্রুয়ারি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কম্পিউট (Compute) এবং রেডিও (Radio) প্রযুক্তির ক্ষেত্রে এবার যৌথভাবে গবেষণা চালাবে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এবং এরিকসন রিসার্চ (Ericsson Research)। শুক্রবার আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) উভয়ের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত (Collaboration) হয়। উল্লেখ্য যে, 6G নেটওয়ার্কের উন্নয়নের স্বার্থে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউট রিসার্চ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R & D) বিভাগের ডিন অধ্যাপক রিন্টু ব্যানার্জি (Prof. Rintu Banerjee)। আর, এই প্রযুক্তির উন্নয়নে এরিকসন রিসার্চের সঙ্গে যৌথ গবেষণায় এবার হাত মিলিয়ছে দেশের ‘প্রাচীনতম’ প্রযুক্তিবিদ্যার পীঠস্থান আইআইটি খড়্গপুর। এর আগে, GS Sanyal School of Telecommunications (GSSST)- এ রেডিও এবং নেটওয়ার্ক গবেষণার উপর একটি আলোচনা সভার (সিম্পোজিয়ামের) আয়োজন করা হয়েছিল, যেখানে এরিকসন রিসার্চ এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা নেটওয়ার্ক এবং কমিউনিকেশন (বা যোগাযোগ মাধ্যম)-র প্রযুক্তিগত উন্নয়ন এবং অগ্রগতি নিয়ে আলোচনা করেছিলেন বলে জানানো হয়েছে।

যৌথ গবেষণা সংক্রান্ত চুক্তি সম্পাদিত:

আইআইটি খড়্গপুরের অধিকর্তা (Director) অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি (Prof. Viredra Kumar Tewari) বলেন, “দেশের প্রযুক্তিগত উন্নয়ন তথা ডিজিটাল ইন্ডিয়ার প্রতি আইআইটি খড়্গপুর প্রতিশ্রুতিবদ্ধ। সারা বিশ্বের নেটওয়ার্কিং সিস্টেমের উন্নতি নিয়ে গবেষণা করে চলেছে এরিকসন রিসার্চ। সেই এরিকসনের সাথে এই সংক্রান্ত চুক্তি পরবর্তী প্রজন্মকে প্রযুক্তির ক্ষেত্রে আরও সমৃদ্ধ করবে বলেই আমরা আশাবাদী। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সংহত 6G নেটওয়ার্কগুলি এআই (AI) চালিত অ্যাপ্লিকেশনগুলিকে আরও দ্রুত ও দক্ষতার সাথে চালিত করবে। 6G-র যুগে, IIT খড়্গপুরের লক্ষ্য রেডিও অ্যাক্সেস প্রযুক্তি এবং নেটওয়ার্ক, কোর নেটওয়ার্ক, RF এবং ডিভাইস প্রযুক্তি, VLSI ডিজাইন, নিউরোমর্ফিক সিগন্যাল প্রসেসিং, পরিষেবা এবং অ্যাপ্লিকেশনগুলিতে অবদান রাখা। আমরা আমাদের B.Tech ও M.Tech-র পড়ুয়াদের এই ডোমেইন-র মাধ্যমে যথাক্রমে শিল্প অভিজ্ঞতা (Industry Experience) এবং শিল্প প্রকল্প (Industry Projects) প্রদান করতে চাই।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago