Kolkata High Court

Kolkata High Court: ভারপ্রাপ্ত থেকে স্থায়ী প্রধান বিচারপতি হলেন টি.এস শিবজ্ঞানম! সাম্প্রতিক সময়ে দিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২ মে: গত ১ এপ্রিল (২০২৩) থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (Acting Chief Justice) হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার, কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি (Chief Justice) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানম (T. S. Sivagnanam)। সোমবার (১ মে) দেশের ‘প্রাচীনতম’ হাইকোর্টের (কলকাতা হাইকোর্টের) প্রধান বিচারপতি হিসেবে টি.এস শিবজ্ঞানম-কে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রের আইন মন্ত্রক। এর আগে, গত ৯ ফেব্রুয়ারি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির কলেজিয়াম। এর পর, গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে সেই নাম মঞ্জুর করে নতুন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইন মন্ত্রক। ১ এপ্রিল থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন। এর পর সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে তাঁকে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিচারপতি টি.এস শিবজ্ঞানম:

সোমবার রাতে টুইটারে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু একটি পোস্ট করে জানান, “ভারতীয় সংবিধানের প্রদত্ত ক্ষমতা অনুযায়ী, ভারতের প্রধান বিচারপতির সঙ্গে শলা-পরামর্শের ভিত্তিতে বিচারপতি টি এস শিবজ্ঞানমকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন ভারতের রাষ্ট্রপতি। যিনি কলকাতা হাইকোর্টের সবথেকে সিনিয়র বিচারপতি।” সেই সঙ্গে তাঁকে শুভেচ্ছাও জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী। ১৯৬৩ সালের ১৬ সেপ্টেম্বর বিচারপতি শিবজ্ঞানম জন্মগ্রহণ করেন চেন্নাই (তামিলনাড়ু)-তে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়। দীর্ঘ ২৩ বছর আইনজীবী পেশায় থাকার পর ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন তিনি। ২০১১ সালে বিচারপতি হিসাবে তিনি উন্নীত হন। সেখানে ১২ বছর বিচারপতি হিসাবে কাজ করার পর তাঁকে কলকাতা হাই কোর্টে বদলি করেছিল সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ২৫ অক্টোবর হাই কোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি (প্রধান বিচারপতির পরের স্থান) হিসাবে শপথ নিয়েছিলেন তিনি। বিচারপতি হিসাবে হাই কোর্টে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর অবধি মেয়াদ রয়েছে বিচারপতি শিবজ্ঞানমের। ইতিমধ্যে, বিচারপতি রাজাশেখর মান্থা’র এজলাসের বাইরে বিশৃঙ্খলা (অভিযুক্ত আইনজীবীদের কড়া ভর্ৎসনা); রামনবমী’র মিছিল ঘিরে অশান্তি (NIA তদন্ত); DA মামলায় সরকার ও আন্দোলনকারীদের বৈঠক- প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি টি.এস শিবজ্ঞানম।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago