Lockdown

রাজ্যে করোনা-বিধিনিষেধ ৩০ জুলাই পর্যন্ত! দোকান-বাজার-ব্যাঙ্ক খোলার সময় বদলে যাচ্ছে, মেট্রো চললেও বন্ধ থাকছে লোকাল ট্রেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৪ জুলাই: করোনা বিধিনিষেধ বাড়ানো হলো আরও ১৫ দিন। ১৬ ই জুলাই থেকে ৩০ শে জুলাই পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো। তবে, শিথিল করা হচ্ছে বিভিন্ন নিয়ম। দোকান-বাজার-শপিং মল খোলার উপর আর সময়ের বিধিনিষেধ থাকছেনা। তবে, বার ও রেস্টুরেন্ট রাত্রি ৮ টা পর্যন্ত খোলা থাকবে। শপিং মলে সর্বোচ্চ ৫০ শতাংশ ক্রেতা প্রবেশ করতে পারবে।

বিধিনিষেধ বাড়ানো হচ্ছে :

লকডাউন বিধিনিষেধ :

যে সমস্ত বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে একনজরে :
১. দোকান বাজার খোলার উপর বিধিনিষেধ উঠে যাচ্ছে। কোভিড বিধি মেনে রাত্রি ৯ টা পর্যন্ত খোলা যাবে।
২. শপিং মল ৫০ শতাংশ ক্রেতা নিয়ে চালু থাকবে।
৩. সুইমিং পুল রাজ্য ও জাতীয় স্তরের অনুশীলনে জন্য খোলা যাবে। সকাল ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত।
৪. সোমবার থেকে শুক্রবার সপ্তাহে ৫ দিন, ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে।
৫. ব্যাংক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত।
বিধিনিষেধ থাকছে :
১. স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধই থাকছে।
২. সিনেমা হল বন্ধ থাকছে।
৩. লোকাল ট্রেন (স্টাফ লোকাল ছাড়া) বন্ধই থাকছে।
৪. সর্বোচ্চ ৫০ জন নিয়ে বিয়ে বাড়ি বা পারিবারিক অনুষ্ঠান।
৫. সমস্ত সামাজিক ও ধর্মীয় জমায়েত বন্ধ থাকবে।
৬. নাইট কারফিউ জারি থাকবে। রাত্রি ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত।
বাকি সমস্ত কিছু আগের নিয়মেই চলবে। বার, রেস্টুরেন্ট, সেলুন, পার্লারে সর্বোচ্চ ৫০ শতাংশ গ্রাহক প্রবেশ করতে পারবে। সরকারি ও বেসরকারি অফিস আগের নিয়মেই চলবে। সর্বত্র কোভিড বিধি মেনে চলতে হবে।

লকডাউন বিধিনিষেধ :

লকডাউন বিধিনিষেধ :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago