Politics

পশ্চিম মেদিনীপুরে বিজেপির পঞ্চায়েত সদস্যাকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পরই বিজেপির পঞ্চায়েত সদস্যাকে হুমকি দেওয়া হয়েছিল, ধর্ষণ করে খুন করা হবে! এবার সেই সংক্রান্ত ‘লিফলেট’ ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠলো শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত যফলা গ্রাম পঞ্চায়েতের। বিজেপি পঞ্চায়েত সদস্যা গোলাপ রায় দেহরি’কে উদ্দেশ্য করে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে, খড়্গপুর গ্রামীণ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা নেত্রী।

পশ্চিম মেদিনীপুরে বিজেপির পঞ্চায়েত সদস্যাকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ :

বিজেপির পঞ্চায়েত সদস্যা তথা মহিলা নেত্রীর অভিযোগ, রবিবার রাতের অন্ধকারে কেউ বা কারা তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দিয়ে হ্যান্ডবিল বা লিফলেট ছড়িয়ে দেয়। পুলিশকে খবর দিলেও ঘটনাস্থলে পৌঁছয়নি পুলিশ। এমনটাই অভিযোগ করা হয়েছে পঞ্চায়েত সদস্যা গোলাপ রায় দেহারি তরফ থেকে। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অরূপ দাস বলেন, “শপথ নেওয়ার পর মাননীয়া বলেছিলেন, এই ধরনের কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয়ার মুখের কথা মুখেই রয়ে গেছে!” জেলা সাধারণ সম্পাদক গৌতম ভট্টাচার্য জানিয়েছেন, “অবিলম্বে তৃণমূলের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে, বড়সড় আন্দোলনের ডাক দেবেন তাঁরা।” ‘সবটাই মিথ্যে অভিযোগ’, বলছে তৃণমূল।

পশ্চিম মেদিনীপুরে বিজেপির পঞ্চায়েত সদস্যাকে খুন ও ধর্ষণের হুমকি, থানায় অভিযোগ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago