Recent

Midnapore: প্রণাম করতে এসেছিল প্রাক্তন ছাত্রী, সেই সুযোগেই যৌন নির্যাতন! পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: প্রাথমিক পেরিয়ে, নতুন স্কুলে (হাই স্কুলে) ক্লাস ফাইভে ভর্তি হয়েছিল বছর দশেকের নাবালিকা। সেই খুশিতেই পুরানো স্কুলের অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ‘প্রণাম’ করতে এসেছিল সে। স্কুলে এখন মার্কশিট তৈরির কাজ চলছে। সেই কাজ সেরে সোমবার বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা চলে গেলে, একাই ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন পাত্র। নাবালিকা ছাত্রী তাঁকে প্রণাম করার সময়ই প্রধান শিক্ষক অশালীন আচরণ বা যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। এরপরই, দ্রুত বাড়ি পৌঁছে অভিভাবকদের সবকিছু জানায় নাবালিকা। লিখিত অভিযোগের ভিত্তিতে আজ, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পুলিশ মধুসূদন পাত্র নামে বছর ৫৮-র ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-২নং ব্লকের গোয়ালতোড় থানা এলাকার একটি প্রাইমারি স্কুলে। ধৃত শিক্ষক ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে।

মেদিনীপুর জেলা আদালত:

বিজ্ঞাপন (Advertisement):

এদিকে ঘটনা ঘিরে নিন্দার ঝড় উঠেছে জেলার শিক্ষক মহলে। এদিন পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি’র (জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের) চেয়ারম্যান অনিমেষ দে বলেন, “খুবই নিন্দনীয় ঘটনা। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা পাক। শিক্ষক সমাজের একজন প্রতিনিধি হিসেব ধিক্কার জানাচ্ছি।” আদালত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে নির্যাতিতা ছাত্রী তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে প্রাইমারি স্কুলে যায়। স্কুলে প্রধান শিক্ষক একাই ছিলেন। অভিযোগ, সেই সময় নির্যাতিতা ছাত্রীর বন্ধুকে অন্য ক্লস রুমে যেতে বলে বছর দশেকের প্রাক্তন ছাত্রীকে যৌন নির্যাতন করেন প্রধান শিক্ষক। এই ঘটনার পর ছাত্রী বাড়ি ফিরে পুরো বিষয়টি জানায়। গোয়ালতোড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। তদন্তে নেমে মঙ্গলবার অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতকে মেদিনীপুর পকসো আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবার বিকেলে পকসো আদালতের এপিপি স্বর্ণেন্দু পারিয়াল বলেন, বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। জিজ্ঞাসাবাদের পর ধৃতকে ফের আদালতে তোলা হবে।

বিজ্ঞাপন:

Advertisement (বিজ্ঞাপন):
News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago