Recent

Medinipur: জমির জন্য ‘জী*বন’ গেল! পশ্চিম মেদিনীপুরে এক ব্যবসায়ীকে নৃ*শংসভাবে খু*ন করার অভিযোগ পরিবারের সদস্যদের দিকেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: জমি সংক্রান্ত বিবাদের জের। খড়্গপুরে নৃশংসভাবে গলার নলি কেটে খুন করা হল উমাশংকর মাহাত নামে বছর ৫০-র এক ব্যক্তিকে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে রবিবার সকালে জানা গিয়েছে, উমাশঙ্কর পেশায় একজন জমি ব্যবসায়ী। বাড়ি কলাইকুন্ডার কোরিয়াশোল এলাকায়।

এই জায়গাতেই খুন হন বলে অভিযোগ:

এও জানা গিয়েছে, খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায় শুক্রবার থেকে চলছিল রাস উৎসব। সেই রাস উৎসব কমিটির সভাপতিও ছিলেন মৃত উমাশঙ্কর। অভিযোগ, শনিবার রাতে মেলা চলাকালীন উমাশঙ্কর নিজের দোকানে বসে ছিলেন। সেই সময় হঠাৎই তিন দুষ্কৃতী দোকানে এসে উপস্থিত হয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে উমাশংকরের গলার নলি কেটে মৃতদেহটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই রবিবার ভোররাতে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত তিন ব্যক্তি। ইতিমধ্যেই পুলিশ তাদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।

বিজ্ঞাপন (Advertisement):

রবিবার দুপুরে পরিবারের সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, তাদেরই পরিবারের সদস্য রাজু মাহাত এবং মঙ্গল মাহাতর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল উমাশংকরের। শনিবার রাতে রাজু মাহাত, মঙ্গল মাহাত সহ আরো একজন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে মৃতের পরিবারের সদস্যরা খড়গপুর লোকাল থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘটনাস্থলে পুলিশ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago