Recent

Paschim Medinipur: পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পুকুরে ভেসে উঠতে দেখেই চমকে উঠলেন স্থানীয়রা! পশ্চিম মেদিনীপুরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: শনিবার সাত সকালেই গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পুকুরে ভেসে উঠতে দেখেই চমকে উঠলেন স্থানীয়রা! কি ওটা, পানার মধ্যে জড়িয়ে? কাছে গিয়ে বুঝলেন, এক ব্যক্তির পচা-গলা মৃতদেহ! এরপরই পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

ডেবরায় চাঞ্চল্য:

জানা যায়,ডেবরায় ৫/১ গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি পুকুরের পানার মধ্যে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ দেখতে পাওয়া যায় শনিবার সকালেই। পরে স্থানীয় বাসিন্দারা ডেবরা থানার পুলিশকে খবর দিলে, পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে ওই মৃতদেহটিকে উদ্ধার করে। ইতিমধ্যেই ওই মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা সহ ঘটনার সরেজমিনে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। স্থানীয়দের দাবি, “এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ কোথা থেকে এলো, তা আমরা বুঝতে পারছি না!” ওই ব্যক্তি ডেবরা এলাকার নয় বলেও দাবি তাঁদের। মৃতদেহর অবস্থা দেখে তাঁরা এও দাবি করছেন, বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago