Recruitment

Primary Recruitment: ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ! শুরু হয়ে গেল আবেদন প্রক্রিয়াও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২১ অক্টোবর: পূর্ব ঘোষণা মতোই আজ (২১ অক্টোবর), শুক্রবার, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জেলা ভিত্তিক শূন্যপদের তালিকাও দিয়ে দেওয়া হয়েছে। আজ (শুক্রবার), বিকেল চারটার পর থেকেই শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন প্রক্রিয়াও। www.wbbpe.org এবং www.wbbprimaryeducation.org এই দুটি ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে পর্ষদের এই বিজ্ঞপ্তিতে। সাধারণ প্রার্থীদের ১৫০ টাকা এবং সংরক্ষিতদের জন্য জন্য যথাক্রমে ১০০ (OBC) ও ৫০ (SC, ST, PH)- টাকা আবেদন-মূল্য ধার্য করা হয়েছে। ২০১৪ এবং ২০১৭’র টেট পাস এবং প্রশিক্ষিত (ডি.এল.এড, স্পেশাশ ডি.এড, বি.এড প্রভৃতি)-রা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তবে, ২০২০-‘২২ এর প্রশিক্ষণরতরাও অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি:

প্রসঙ্গত উল্লেখ্য, পর্ষদ সভাপতি গৌতম পাল দায়িত্ব নেওয়ার পর-ই এই নিয়োগের বিষয়ে বদ্ধপরিকর হয়ে উঠেছিলেন। আন্দোলনকারী ২০১৪ টেট পাসদেরও তিনি বারবার আবেদন জানিয়েছিলেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য। তবে, একটি নিয়োগ প্রক্রিয়া (২০২০-‘২১ এর) অসম্পূর্ণ রেখে এবং সেই নিয়োগ প্রক্রিয়ার প্রায় ৩৯২৯-টি শূন্যপদ পড়ে থাকা অবস্থাতেই এই ১১,৭৬৫টি শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হল বলে আইনজীবী ও চাকরিপ্রার্থীদের একটি অংশ জানাচ্ছেন। নট ইনক্লুডেড চাকরিপ্রার্থী থাকা সত্ত্বেও, ওই ৩৯২৯-টি শূন্যপদ নতুন নিয়োগে ক্যারি ফরোয়ার্ড বা ইনক্লুড করা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে। তবে, সবকিছু উপেক্ষা করেই নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমনকি, আরটিআই (RTI) মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩৯২৯-টি শূন্যপদে ২০১৪ টেট পাস পিটিশনারদের (প্রায় ৮-১০ হাজার) নিয়োগের নির্দেশ দিলেও, সেই বিষয়ে পর্ষদের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি! এমনকি, ওই নির্দেশ চ্যালেঞ্জ করে তাঁরা ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন কিনা, সেই বিষয়টিও পরিষ্কার করেননি পর্ষদ সভাপতি!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

3 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago