Suicide

West Midnapore: প্রেমের সম্পর্কে ইতি! ভিডিও রেকর্ড অন করে সিলিং ফ্যানে ঝুলে পড়ল বছর ২০’র প্রেমিক, পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: মোবাইল-ইন্টারনেটের কুপ্রভাব? তেমনটাই ইঙ্গিত মনোবিদদের একাংশের। মাত্র ১৯-২০ বছরের তরতাজা এক যুবক। নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছিল এই বয়সেই। তা সত্ত্বেও প্রেমে ব্যর্থতা বা সম্পর্ক বিচ্ছেদের মতো একটি অতি সাধারণ ঘটনার কারণে চিরতরে নিজের জীবন শেষ করে দিল এই বয়সেই। সেটাও আবার ভিডিও বার্তা দিয়ে এবং পুরো ঘটনাটি ভিডিও রেকর্ডিং করে! শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রত্নেশ্বরবাটী পালপাড়ায়। ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে।

অমর পাল (ফাইল ফটো):

সূত্রের খবর অনুযায়ী, প্রণয় ঘটিত সম্পর্কে বিচ্ছেদের কারণেই নিজের মোবাইলে ভিডিও রেকর্ড অন করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বছর ১৯’এর ওই যুবক। যুবকের নাম অমর পাল বলে জানা যায়। বাড়ি রত্নেশ্বরবাটী পালপাড়া এলাকায়। আত্মহত্যার ঠিক আগের মুহূর্তে মোবাইলে একটি ভিডিও বার্তা রেকর্ড করে অমর জানিয়েছে, “সরি, আমার বন্ধুরা, বাবা-মা…আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কিন্তু, যার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি, তাকে, তার পরিবারকে ছেড়োনা!…আমি আর অন্য সিদ্ধান্ত নিতে পারলাম না। ভালো থেকো সবাই।” ওই ভিডিও-বার্তা (সত্যতা যাচাই করেনি বেঙ্গল পোস্ট) সমাজমাধ্যমে নিজেই পোস্ট করে অমর। এরপরই, সিলিং ফ্যান থেকে ঝুলে পড়ে বছর ১৯’র ওই যুবক। তবে, সেই ঘটনাটিও ক্যামেরা বন্দী করে রাখার জন্য ভিডিও রেকর্ড অন করে পুরো ঘটনা ঘটায় সে। সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে (সত্যতা যাচাই করেনি বেঙ্গল পোস্ট)। যা ইতিমধ্যে পুলিশের হাতে পৌঁছেছে। ঘটনার তদন্তও শুরু করা হয়েছে পুলিশের তরফে।

জানা যায়, ওই যুবক নিজের বাড়িতেই রুপোর কাজ করতো। বাড়িতেই তার কারখানা রয়েছে। শনিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ বাড়ির ওই কারখানার ভিতরে সে এই ঘটনাটি ঘটায় বলে জানা যায়। রবিবার সকালে পুলিশ এসে যুবকের দেহ উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয় মোবাইলও। রবিবার দুপুরে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঘাটাল থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, প্রণয় ঘটিত সম্পর্কের টানাপোড়েনের কারণেই এই ঘটনা ঘটাতে পারে যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, অমর পাল নামে ওই যুবকের সঙ্গে এক যুবতীর সম্পর্ক গড়ে উঠেছিল বছর দুয়েক আগে। ইদানিং সেই সম্পর্ক কোনো কারণে ভেঙে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিল অমর। শনিবার রাতে অন্যান্য দিনের মতোই খাওয়া-দাওয়া সেরে কারখানায় শুয়ে পড়ে অমর। রবিবার সকালে কারখানার গেট না খোলায়, সন্দেহ হয়। গেট খুলে দেখা যায় মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ড অন করা রয়েছে আর ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে তার নিথর দেহ! এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। মৃতদেহ উদ্ধার করে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। তবে, এই বিষয়ে অমরের পরিবার সহ কোনো পক্ষই আপাতত ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি!

প্রেমিকার সঙ্গে অমরের ছবি, সংগৃহীত:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago