Vidyasagar University

Vidyasagar University: ইস্ট জোন ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যালে যুগান্তকারী সাফল্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি: গত ৮ থেকে ১২ জানুয়ারি কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে AIU (Association of Indian Universities) আয়োজিত ইস্ট জোন ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যালে (38th East Zone National Youth Festival- 2024-’25)- এ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সহ ভারববর্ষের বিভিন্ন রাজ্যের মোট ৬০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল। বিভিন্ন ইভেন্টে মোট ৩০টি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন AIU কর্তৃপক্ষ। বেশিরভাগ ইভেন্টেই অংশগ্রহণ করেছিলেন পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) কৃতি ছাত্রছাত্রীরা। কঠিন লড়াই ও প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মুকুটে সাফল্যের পালক এনে দিয়েছেন তাঁরা।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা:

বিজ্ঞাপন (Advertisement):

সম্প্রতি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,
1) Classical Dance- এ প্রথম হয়েছেন অম্বিকা অধিকারী।
2) Western Vocal Solo- তে দ্বিতীয় হয়েছেন ঐশানি প্রধান।
3) Light Vocal-এ তৃতীয় স্থান অধিকার করেছেন প্রতলী চক্রবর্তী।
4) Dane Category-তে 1st Runner Up হয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
5) Debate-এ পঞ্চম স্থান অর্জন করেছেন শ্রীজিতা ঘোষ ও সুবিনয় সাঁতরা।

তাঁদের এই যুগান্তকারী সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপচার্য, নিবন্ধক, ছাত্রকল্যাণ আধিকারিক সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা সকলেই আনন্দিত। আগামীদিনেও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এভাবেই তাঁদের সাফল্য বজায় রাখবে বলে আশাবাদী উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী এবং নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সাফল্য:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago