Festival

Kalyan: এবারও কাঁদলেন কল্যাণ! নিমেষে ভাইরাল হলো মায়ের সামনে তাঁর হাউ হাউ করে কেঁদে ভাসানোর দৃশ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শ্রীরামপুর, ৪ অক্টোবর: গত বছরের মতো এবারও মা দুর্গার সামনে হাউ হাউ করে কাঁদলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)! আর, এবারও সেই কান্নার দৃশ্য নিমেষে ভাইরাল হলো। অষ্টমীর সন্ধ্যায় সন্ধি পুজোর সময় মন্ত্রপাঠ করতে করতেই প্রতিমার মুখের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদতে দেখা গেল তাঁকে। হুগলির শ্রীরামপুরের গান্ধী ময়দানের (Sreerampur Gandhi Maidan) পুজোতেই ধরা পড়লো এই দৃশ্য। প্রসঙ্গত, এই পুজোতে প্রতিবছরই যোগ দিতে দেখা যায় ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য বিখ্যাত শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-কে। গত বছরও নিজের পাড়ার এই পুজোয় ঠাকুরের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখা গিয়েছিল তাঁকে। এবারের পুজোতেও (Durga Puja 2022) সেই একই দৃশ্য দেখতে পাওয়া গেল।

হাউ হাউ করে কাঁদলেন কল্যাণ :

সোমবার শ্রীরামপুরের পাঁচ ও ছয়ের পল্লির সন্ধিপুজোতে সামিল হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গান্ধী ময়দানের পুজোয় চোখে জল দেখা গেল কল্যাণের! সন্ধিপুজোর সময় এবারও আবেগপ্রবণ হয়ে পড়েন এই দুঁদে আইনজীবী ও সাংসদ। পুজোর সময় মন্ত্র পড়তে পড়তে কেঁদে ফেলেন তিনি। দেবী প্রতিমার সামনে হাঁটুগেড়ে বসতে দেখা যায় তাঁকে। কখনও দেখা যায় উবু হয়ে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে। পরক্ষণেই দু-হাত ছড়িয়ে মন্ত্র পড়তে পড়তে হাউ হাউ করে ‘মা মা’ বলতে বলতে কাঁদতে দেখা যায় তাঁকে! সন্ধিপুজোর সময় প্রবলভাবে ঢাক বাজানোর আওয়াজকেও ছাপিয়ে শোনা যায় তাঁর গলা। প্রার্থনা করতে করতে কেঁদে ফেলেন তিনি। আবেগের ধাক্কায় কাঁপতে থাকে তাঁর শরীর! গতবারের মতো এবারও সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায়।

মায়ের সামনে কল্যাণ :

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago