IIT KHARAGPUR

IIT Kharagpur: বিনামূল্যে অ্যাডভান্সড অ্যাকোয়াকালচার টেকনোলজি কোর্স করার সুযোগ দিচ্ছে আইআইটি খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ জুলাই: অ্যাকোয়াকালচার (Aquaculture) নিয়ে পড়াশোনার ক্ষেত্রে ইদানিং আগ্রহ দেখাচ্ছেন পড়ুয়ারা। কৃষিবিজ্ঞান, মৎস্যবিজ্ঞান- প্রভৃতি বিষয়গুলি নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে রয়েছে পড়াশোনার সুযোগ। সম্প্রতি, আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)- এর পক্ষ থেকে অ্যাকোয়াকালচার সম্পর্কিত একটি অনলাইন কোর্সের বিষয়ে জানিয়েছেন প্রতিষ্ঠানের এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক গৌরব ধর ভৌমিক। পড়ুয়ারা বিনামূল্যে (পরীক্ষার ফিস বা এক্সাম ফি ১০০০টাকা নেওয়া হবে) এই কোর্সটি করার সুযোগ পাবেন। নাম নথিভুক্ত করার শেষ দিন ১৮ জুলাই (২০২৩)। কোর্সটি সম্পর্কে আরও জানতে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং-এর ‘স্বয়ম’ (Swayam) পোর্টালটি দেখে নিতে পারেন।

IIT Kharagpur:

এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, অ্যাকোয়াকালচার, ফিশারিজ় ইঞ্জিনিয়ারিং কিংবা সায়েন্স বিভাগের স্নাতকোত্তীর্ণ এবং স্নাতকোত্তর পড়ুয়ারা পড়ার সুযোগ পাবেন।
শর্তাবলি:
পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকে অঙ্ক, জীববিদ্যা, পদার্থবিদ্যা থাকা প্রয়োজন।
কোর্সের খুঁটিনাটি:
অনলাইনে ক্লাস নেওয়া হবে।
ক্লাস শুরু হবে ২৪ জুলাই, ২০২৩।
এই কোর্সটি ১২ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হবে।
শেষ হবে ১৩ অক্টোবর, ২০২৩।
২৮ অক্টোবর, ২০২৩-এ পরীক্ষা নেওয়া হবে।
আইআইটি খড়্গপুর সূত্রে জানা যায়, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং-এর শংসাপত্র দেওয়া হবে। ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেলেই দেওয়া হবে শংসাপত্র।
অনলাইনেই শংসাপত্র দেওয়া হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago