Investigation

Big Scam: খেলা দেখাল ইডি! বস্তা বস্তা টাকা উদ্ধার পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে, ২ হাজার আর ৫০০’র নোটে প্রায় ২০ কোটি টাকা বলে অনুমান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২২ জুলাই: এই মুহূর্তে রাজ্যের সবথেকে চাঞ্চল্যকর খবর। অবশেষে রাজ্যে শিক্ষক নিয়োগে সরাসরি আর্থিক দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসতে সক্ষম হল এনফোর্সমেন্ট ডাইরেক্টর বা ইডি (Enforcement Director)। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ কলকাতার অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে প্রায় ২০ কোটি টাকা (নগদ) বাজেয়াপ্ত করল ইডি। সঙ্গে ২০ টি মোবাইল, সোনাদানা ও নানা ডকুমেন্টস উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত করতে গিয়ে ‘টাকা উদ্ধারের’ বিষয়টি ইডি তাদের অফিসিয়াল টুইটারে প্রকাশ করেছে। জানা গেছে, ২ হাজার টাকার নোট সহ প্রায় দুটি বস্তা উদ্ধার করেছে ইডি! এছাড়াও, ছিল ৫০০ টাকার নোটের বান্ডিল-ও। সবমিলিয়ে টাকার অঙ্ক ২০ কোটি বা আরও বেশি বলে অনুমান।

ইডির (ED) টুইট :

ইডি’র প্রেস বিবৃতি :

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার সাত সকালেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, প্রাইমারি বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য, অবৈধ নিয়োগ কমিটির প্রধান শান্তি প্রসাদ সিনহা, প্রাক্তন SSC চেয়ারম্যান সৌমিত্র সরকার, পার্থ চট্টোপাধ্যায়ের জামাতা কল্যাণময় ভট্টাচার্য, বাগদার চন্দন মণ্ডল (রঞ্জন) সহ ১৩ জনের বাড়িতে সিবিআই ও ED তল্লাশি শুরু করে। পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতা- মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক ঘনিষ্ঠজনদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। অবশেষে, রাত্রি ৮ টা নাগাদ পার্থ চট্টোপাধ্যয়ের প্রাক্তন আপ্ত সহায়ক বা ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে পরিচিত অর্পিতা মুখার্জির দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে মিলল নগদ কুড়ি কোটি টাকা, সোনাদানা, ২০ টা মোবাইল ফোন সহ প্রচুর ডকুমেন্টস। দুর্নীতির তদন্তে এটি একটি উল্লেখযোগ্য বিষয় বলে মনে করা হচ্ছে।

নগদ টাকা উদ্ধার:

অর্পিতা মুখার্জির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি (সূত্র: সর্বভারতীয় সংবাদমাধ্যম)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago